দিনাজপুরের আইসক্রিম কারখানায় বিস্ফোরণ, নিহত ২
দিনাজপুরের বোচাগঞ্জে একটি আইসক্রিম কারখানায় পাইপ বিস্ফোরিত হয়ে মালিকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন একজন।
শনিবার বিকাল ৪টার দিকে বোচাগঞ্জের হঠাৎপাড়ায় এ বিস্ফোরণে নিহতরা হলেন কারখানা মালিক আসাদুল (৩০) ও কর্মচারী রবিউল (২৫)।
এ ঘটনায় আহত আসাদুলের ছেলে আনোয়ারকে (৭) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
