ইডাফস’র পুনর্মিলনী ১১ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিনলী ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমিতি-ইডাফস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ এপ্রিল বিকাল ৩টায় টিএসসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. দিদার উল আলম (০১৭১৬-০৫৮৪১৭), আহমেদ পারভেজ শামসুদ্দিন ও দেলোয়ার হোসেন ভুইয়ার (০১৭১৫-৬৯৩৬৫০) সঙ্গে যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের ২৯ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে।
