২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ডাকাতি

মৌলভীবাজার সদর উপজেলার আটঘর গ্রামে বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বাধা দেয়ায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ইসমাইল হোসেন (৩০) নামের ওই ব্যবসায়ী আহত হন।

তার দাবি, ডাকাতরা তার বাড়ি থেকে নগদ দেড়লাখ টাকা, সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুঠ করেছে।

ইসমাইল হোসেনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির কলাপসেবল গেইটের তালা ভেঙে এবং পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে এবং বাড়ির সবাইকে বেধে রেখে লুটপাট চালায় বলে তিনি জানান।

মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো থানায় লিখিত অভিযোগ আসেনি।