২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:09 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

শুভ সকাল। তথ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আপনারা জানেন বিএনপি-জামাত জোট প্রতিনিয়ত মিথ্যাচার, গুজব ও তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিভিন্নভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যাচারকে তারা একটি স্বতন্ত্র শিল্প (অৎঃ) হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এতা অবলীলায় গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার আগে জাতি কখনও দেখেনি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা তাদের এই অমার্জনীয় মিথ্যাচারের নিন্দা জানাই এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।

প্রিয় মিডিয়া কর্মীবৃন্দ,

বিএনপি-জামাত জোট প্রতিনিয়ত যে সকল মিথ্যাচার, গুজব ও তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তা একে একে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।

(ক) যুদ্ধাপরাধীদের বিচার: বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি যুদ্ধাপরাধীদের ক্ষমা করে গেছেন। একথা বলে শুরু থেকেই জাতিকে বিভ্রান্ত করে প্রাথমিক প্রচারণা চালানো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এবং পাকিস্তানী বাহিনীর সহায়তাকারী আল-বদর, রাজাকার এবং  দেশীয়  এজেন্টদের বঙ্গবন্ধু ক্ষমা করেননি। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর জেনারেল জিয়ার দ্বারা রাষ্ট্রপতি তারই নির্দেশে যুদ্ধাপরাধীদের ক্ষমা করে গেছেন।

(খ) বিচার প্রক্রিয়া ও আদালতের স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার: জামাত-শিবির ও বিরোধী দলীয় নেত্রী মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ও আদালতের স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করে চলেছেন। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আন্তর্জাতিক মানসম্মত ট্রাইব্যুনাল যাতে মানবাধিকারের সাথে সম্পৃক্ত সকল অধিকার সন্নিবেশিত হয়েছে। এই ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের অবারিত সুযোগ রাখা হয়েছে এবং আপীলের বিধান সংযুক্ত করা হয়েছে যা মানবাধিকার সমুন্নত রাখার যে কোনো মানদন্ডে একটি অনুকরনীয় দৃষ্টান্ত। এর বিচার প্রক্রিয়া প্রশ্নাতীত স^চ্ছতা ও নিরপেক্ষতার নীতির উপরে প্রতিষ্ঠিত যা সারা বিশ্বে স্বীকৃত হয়েছে।

(গ) বিএনপি ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে মর্মে মিথ্যাচার: বিরোধী দলীয় নেত্রী বলেছেন ক্ষমতায় গেলে তিনি প্রকৃত যুদ্ধপরাধীদের বিচার করবেন। এটি একটি অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা। কারণ বাস্তবতা হচ্ছে- জেনারেল জিয়া, তিনি ও তার দল সবসময়ই যুদ্ধপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছেন। তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, পতাকাশোভিত গাড়িতে চড়িয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। গোলাম আযমকে ফিরিয়ে এনেছেন। যখন দেশের সকল শ্রেণী-পেশার মানুষ জানে যাদের বিরুদ্ধে যুদ্ধপরাধীদের বিচার চলছে তারা যুদ্ধপরাধী, যাদের নাম জাতি ঘৃণাভরে স্মরণ করে তাদেরকে তিনি যুদ্ধপরাধী ভাবেন না। তার কাছে তার পার্টির নেতা আব্দুল আলীম ও সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নন। কোন সংগঠন বা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি যদি সামান্যতম অপরাধও করে থাকে তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত ব্যক্তিকে সে সংগঠন বা প্রতিষ্ঠান হতে সাময়িক বহিস্কার করা হয়। তিনি যদি প্রকৃতই যুদ্ধপরাধীদের বিচার চাইতেন তাহলে নিজ দলের নেতা-কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে প্রথমেই দল থেকে বহিষ্কার করতেন। কিন্তু তিনি তা করেন নি। এমনকি যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে তার কোন সুদৃঢ় বক্তব্য নেই। বরং চিহ্নিত, আত্মস্বীকৃত, স্ব-ঘোষিত পাকিস্তানী দালালদের তিনি লালন-পালন করে চলেছেন। আসলে তিনি মুক্তিযুদ্ধের সাথে কোনভাবেই সরাসরি সম্পৃক্ত ছিলেন না। মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দৃশ্য তিনি দেখেননি, মুক্তিযুদ্ধের ঘোষণা শোনেননি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনেননি। মুক্তিযুদ্ধের সময় তিনি শুনেছেন রেডিও পাকিস্তান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের কাফির, নাস্তিক, ইসলাম বিরোধী বলে প্রচার করতো। এ প্রচার তার মনের গভীরে প্রেথিত হয়ে আছে। যার ফলে দুর্ভাগ্যজনকভাবে তার মধ্যে দেশের প্রতি, জাতীয় পতাকার প্রতি, জাতীয় সঙ্গীতের প্রতি কোনো মমত্ববোধ জন্মায়নি। শহীদ মিনার ভাঙলে, পতপকা ছিন্ন করলে তিনি বিচলিত হননা, উল্লসিত হন। দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক শহীদ মিনার ভাঙা কিংবা পতাকা ছিন্ন করার বিষয়ে তার কোনো দ্ব্যর্থহীন বক্তব্য নেই।

(ঘ) ধর্ম নিয়ে মিথ্যাচার:  বিএনপি-জামাত জোটের অপপ্রচারের হাত থেকে আমাদের পবিত্র ধর্ম ইসলামও রেহাই পায়নি। তদানীন্তন পাকিস্তান আমল থেকে মুসলিম লীগ ও জামাত-শিবির ধর্মপ্রাণ মানুষের অনুভূতি নিয়ে রাজনীতির নামে ব্যবসা করে আসছে। এদের উত্তরসূরীরা বর্তমানে বিএনপিতে যুক্ত আছে। জামাত-শিবিরের নেতা-কর্মীদের মতো বিরোধী দলীয় নেত্রীও বলেছেন সরকার নাকি নাস্তিকদের, হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে আশ্রয়-প্রশয় দিচ্ছে। কিন্তু এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। মিথ্যা প্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। প্রিয় ধর্ম ইসলাম এবং প্রিয় নবীকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান, ফটোশপে ছবির বিকৃতি, ছবির ভূয়া ক্যাপশন সংযুক্তি, বিভ্রান্তিকর ষ্ট্যাটাস দিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ও ওয়েব সাইটে ধর্মান্ধদের উস্কে দিয়ে চলছে অপপ্রচার। এভাবে যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। ইংরেজি দৈনিক ডেইলী স্টার গত রোববার এ সম্পর্কে বিস্তারিত সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, পবিত্র কাবা শরিফের গিলাফ (চাদর) বদল করা সৌদি আরবে নিয়মিত ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। সেখানে বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিবর্গ যোগদান করে থাকেন। সাইবার দুনিয়ার এমন ছবি সহজেই পাওয়া যায় । এই অনুষ্ঠানের ছবির ক্যাপশন বদল করে এবার একে দেলোয়ার হোসাইন সাঈদীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে। ক্যাপশন দিয়ে এ ছবি আবার কোনো কোনো সংবাদপত্র ছেপেছে। সাথে জুড়ে দেয়া হয়েছে বিভ্রান্তিকর খবর। যুদ্ধপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে দু একটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্লগ ও ফেসবুকে প্রকাশিত কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার, পুন:প্রচার করে ধর্মীয় উন্মাদনা উস্কে দিয়ে ধর্মভিত্তিক দলগুলোকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নামগুলো আপনারা সকলেই জানেন, আমি আর এখানে উল্লেখ করতে চাই না।

ইন্টারনেটে বিভিন্ন কমিউনিটি ব্লগ, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তাদের মত প্রকাশ করেন, সেগুলো একান্তই তাদের নিজস্ব মত এবং তা ব্যক্তিগত ও গোপনীয় বিষয়। এগুলো প্রকাশ্যে, গণমাধ্যমে প্রকাশ বা প্রচারের বিষয় নয়। বরং ব্যক্তিগত বা ক্ষুদ্র গোষ্ঠীগত পর্যায়ে প্রকাশিত কোন কুরুচিপূর্ণ বক্তব্য গণমাধ্যমের সাহায্যে বৃহত্তর সমাজ বা জনগোষ্ঠীর কাছে প্রকাশ, প্রচার বা পুনঃ প্রচার করা আরো বেশী অবমাননাকর। এবং এ ধরনের কর্মকান্ডের উদ্দেশ্য যে গভীর দূরভিসন্ধিমূলক তা আর বলার অপেক্ষা রাখে না। ব্লগ, ফেসবুক বা টুইটারের মতো ক্ষুদ্র পরিসরে প্রকাশিত কোন বক্তব্য গণমাধ্যমে বারবার প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি, উস্কানি দেয়া, উত্তেজনা তৈরি, অশান্তি সৃষ্টির অপপ্রয়াস শুধু সাংবাদিকতার ক্ষেত্রে নীতি-নৈতিকতার পরিপন্থী নয়, আইনের দৃষ্টিতে অপরাধও বটে।

সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুন:ব্যক্ত করছে যে, সরকার দেশের যে কোন নাগরিকের ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগতে পারে এমন যে কোন ধরনের প্রচার-প্রচারণাকে কখনই প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। আপনার লক্ষ্য করেছেন ইতোপূর্বে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ব্যঙ্গ চলচ্চিত্র প্রচারিত হওয়ায় সরকার ইউটিউবের সংযোগ বন্ধ করে দেয়। সরকার ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ও ব্লগে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। এ কমিটির সুপারিশের ভিত্তিতে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সরকারের কার্যক্রমকে নাস্তিক্যবাদের সাথে তুলনা করে বিরোধীদলীয় নেত্রী বস্তুত ধর্ম বিরোধী কাজ করেছেন।

আপনারা লক্ষ্য করে থাকবেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে জামাত-শিবির কর্মীরা সারাদেশে তান্ডব চালানোর উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাওলানা শফী সাহেব অত্যন্ত ধর্মপ্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় মানুষ। সরকার তাঁরই নেতৃত্বে কওমী মাদ্রাসা কমিশন গঠন করেছে। সরকার আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে একটি স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। তাঁর মত মানুষ কখনই বলতে পারেন না যে, সরকারের কার্যক্রম ইসলাম বিরোধী। বরং তাঁর তো পবিত্র কাবা শরীফের গিলাফ নিয়ে যারা মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে স্পষ্ট বিবৃতি দেয়ার কথা। তাঁর তো বলার কথা যারা মসজিদের জায়নামাজে অগ্নিসংযোগ করেছে তারা ধার্মিক কী না? গাইবান্ধায় যারা পবিত্র কুরআন পুড়িয়েছে তারা মুসলমান কীনা? জাতীয় মসজিদের সম্মানিত ইমামকে যারা নাজেহাল করেছেন তারা ইসলামের সেবক কী না? তাঁর তো প্রশ্ন রাখার কথা যে ইমাম মসজিদের মাইকে কিংবা যারা বিভিন্নভাবে চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে মর্মে প্রচার চালিয়ে, ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে সারা দেশে সহিংসতা ছড়াতে ভুমিকা রেখেছে তারা সত্যিকারের মুসলমান কী না? যে ইমাম মসজিদের মাইকে চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে মর্মে ঘোষণা দিয়েছেন তার পিছনে নামাজ পড়া জায়েজ কী না? তার তো বলার কথা চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে এ কথা বিশ্বাস করে যারা মাঠে নেমেছেন তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ায় তিনি তাদের তওবা পড়াবেন কী না? শুনেছি উনি অসুস্থ। অসুস্থ থাকায় উনি কাউকে সাক্ষাত দিচ্ছেন না। মহান আল্লাহ তায়ালার কাছে আমরা উনার আরোগ্য কামনা করি। যদি প্রকাশিত বক্তব্য তার না হয় তবে আমরা আশা করি তিনি এ বিষয়ে নিজের বক্তব্য দিবেন। আর যদি তার হয়েও থাকে তবে তাঁকে কেউ ভুল বোঝাচ্ছে কীনা তাও ভেবে দেখা দরকার। পত্র-পত্রিকায় হেফাজতে ইসলামের নামে যে বক্তব্য এবং ছবি প্রকাশিত হয়েছে, সেখানে জামাত-শিবিরের কর্মীদেরও দেখা গেছে। মওদুদীবাদী জামাত-শিবির হেফাজতে ইসলামকে প্রতারিত করে বিভ্রান্ত করছে কীনা সেটিও ভেবে দেখার দেখার সময় এসেছে।

(ঙ) নাস্তিক আখ্যা দিয়ে অপপ্রচার- বিএনপি-জামাত জোট কখনও শাহবাগের আন্দোলনকারীদের, কখনও সরকারকে আবার কখনও ১৪ দলের নেতা কর্র্র্মীদের নাস্তিক আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে সরকার নাস্তিকদের লালন-পালন করছে। এটা একটা চরম মিথ্যাচার। শাহবাগের গণজাগরণ মঞ্চের একটি লোকও বলেনি যে সে কোন ধর্ম মানেনা বা আল্লাহ-খোদা, ঈশ্বর বা ভগবানকে বিশ্বাস করেনা। বস্তুত তার কেহই নাস্তিক নয়। তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, ঢালাওভাবে নাস্তিক আখ্যা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে। শাহবাগের আন্দোলনকারীদের কয়েকটি সুস্পষ্ট দাবী ছিল যা নিম্নরূপ:

১.    ঘাতক জামাত-শিবিরের হামলায় শহীদ রাজীব হায়দার, জাফর মুন্সী, বাহাদুর মিয়া, কিশোর রাসেল মাহমুদ হত্যাকান্ডে জড়িতদের আগামী ৭দিনের মধ্যে গ্রেফতার করতে হবে।

২.    ২৬ শে মার্চের পূর্বে স্বাধীনতা বিরোধী ঘাতক সন্ত্রাসী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে যুদ্ধাপরাধ ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সংশোধনী আইনের অধীনে অভিযোগ গঠন এবং নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে।

৩.    অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনগুলোর আর্থিক উৎস, যেসব উৎস থেকে সকল প্রকার জঙ্গিবাদী এবং দেশবিরোধী তৎপরতার আর্থিক জোগান দেয়া হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।

৪.    যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গতিশীল ও অব্যাহত রাখতে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী রূপ দিতে হবে।

৫.    গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামাত-শিবিরের সন্ত্রাস ও তাণ্ডব বন্ধে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনা করে সকল সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গোপন আস্তানাসমূহ উৎখাত করতে হবে। জাতীয় ও আন্তজার্তিক গণমাধ্যমে এদের ভয়ংকর রূপ প্রকাশ করে দিতে হবে।

৬.    যুদ্ধাপরাধীদের রক্ষক এবং হত্যা ও সম্প্রদায়িক উস্কানিদাতা গণমাধ্যমগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

এখন বলুন এ দাবীগুলোর কোনটি ধর্ম বিরোধী? বলুন তাদের পক্ষ হতে ধর্ম বিরোধী কোন উক্তিটি করা হয়েছে? সরকারের কোন কার্যক্রম ধর্ম বিরোধী? শাহবাগের আন্দোলন একটি স্বত:স্ফূর্ত অহিংস আন্দোলন। যেখানে বিভিন্ন শ্রেণীর, বর্ণের, পেশার ও ধর্মের মানুষের অংশগ্রহণ রয়েছে। এতবড়ো একটা আন্দোলনে কোন বিশৃঙ্খলা কেউ প্রত্যক্ষ করেনি। এ সমাবেশের মধ্যে কোথাও মোবাইল খোয়া যাওয়া বা মানিব্যাগ হারিয়ে যাওয়া কিংবা ইভটিজিং এর মত কোন ঘটনা ঘটেনি। অথচ বিরোধীদলীয় নেত্রী এটিকে নষ্টদের মঞ্চ বলে আখ্যা দিলেন এবং সেখান থেকে ধর্ম বিরোধী কর্মকান্ড করা হচ্ছে বলে অপপ্রচার চালালেন। প্রশ্ন হচ্ছে ফেসবুক, টুইটার, ব্লগ যারা ব্যবহার করেন তারা কি নাস্তিক? তারা কি নষ্ট?

(চ) গণজাগরণ মঞ্চ নিয়ে মিথ্যাচার: শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন স্বাধীনতা পরবর্তী এ যাবৎকালে সবচেয়ে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ একটি আন্দোলন অথচ প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের নাস্তিক হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে দু’একটি মিডিয়া এবং বিএনপি-জামাত জোটের কর্মীরা। ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দেয়ার মতো কোনকিছুই প্রজন্ম চত্বরের কেউই করেনি। যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধেও প্রজন্ম চত্বর কিছুই বলেনি। শুধুমাত্র যুদ্ধাপরাধের বিচারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে স্বভাবতই প্রশ্ন জাগে যুদ্ধাপরাধের বিচার চাওয়ার জন্যই কী জাগরণ মঞ্চের এসব তরূণদের প্রতি এই বিষেদগার?

(ছ) চলমান ঘটনা তথা পুলিশের কার্যক্রম নিয়ে মিথ্যাচার:

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে তারা নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর পাখির মত গুলি করেছে। বিরোধী দলীয় নেত্রী গণহত্যা করা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছেন। কিন্তু বিভিন্ন মিডিয়াতে ছবি দেখলেই এ ধরনের মিথ্যাচার স্পষ্ট হয়ে উঠে। প্রথমত: প্রশ্ন হলো- সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর যে কর্মসূচি দেয়া হয়েছিলো তা রাজনৈতিক কর্মসূচি কীনা? রেল লাইন উপড়ে ফেলা, ট্রেনের বগিতে আগুন দেয়া,  বিদ্যুত কেন্দ্রে হামলা চালানো, থানা আক্রমণ করে পুলিশ হত্যা, রাজনৈতিক দলের কার্যলয়ে হামলা, নির্বিচারে যানবাহন ভাংচুর, সরকারী-বেসরকারী অফিস ও আদালত ভাংচুর ও জ্বালিয়ে দেয়া, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলা- এগুলো রাজনৈতিক কর্মসূচি কীনা? আপনারা লক্ষ্য করেছেন জামাত-শিবিরের কর্মীরা ধারবাহিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে। আপনারা এও লক্ষ্য করে থাকবেন কোন অবস্থাতেই সাধারণ মানুষ, আলেম সমাজের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোন সংঘর্ষ হয়নি। এমনকি সংঘর্ষ সৃষ্টি হওয়ার মত ইচ্ছাকৃত কোন পদক্ষেপ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেয়নি। প্রশাসনিক বাধার কারণে কোথাও কোন হামলা হয়নি। বরং পরিকল্পিতভাবে জামাত-শিবির কর্মীরা প্রকাশ্য ও চোরাগোপ্তা হামলা চালিয়ে পুলিশ হত্যা করেছে, সাধারণ মানুষকে আহত করেছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, বগিতে আগুন দিয়েছে, বাস ভাংচুর করেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করেছে, থানা আক্রমণ করেছে, কেপিআইভুক্ত এলাকা পল্লীবিদ্যুতে হামলা চালিয়েছে। ফলশ্র“তিতে বাধ্য হয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি আত্মরক্ষার নিমিত্ত পুলিশকে বল প্রয়োগ করতে হয়েছে। কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্ররোচিত হয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এক্ষেত্রে দন্ডবধি, ১৮৬০ এর ৯৬ ধারায় স্পষ্ট বলা হয়েছে যে, ‘ঘড়ঃযরহম রং ধহ ড়ভভবহপব যিরপয রং ফড়হব রহ ঃযব বীবৎপরংব ড়ভ ঃযব ৎরমযঃ ড়ভ ঢ়ৎরাধঃব ফবভবহংব’ অর্থাৎ ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ নয়। এবং ৯৭ ধারায় বলা হয়েছে যে, কতিপিয় বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তিরই মানবদেহ সংক্রান্ত কোন অপরাধের বিরুদ্ধে তাঁর নিজের দেহ এবং অপর যে কোন ব্যক্তির দেহ রক্ষা ও অগ্নিসংযোগের ক্ষেত্রে সম্পদ রক্ষার অবারিত অধিকার আছে। পুলিশ কর্তৃক সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন না করে এসব আইনগত অধিকার প্রয়োগ করলে জানমালের কী পরিমাণ ক্ষতি হতো তা আপনার অনুমান করতে পারেন।

(চ) ইতিহাস নিয়ে মিথ্যাচার: বিএনপি-জামাত জোট সর্বদা প্রকৃত ঘটনাকে পাশ কাটিয়ে, ইতিহাসের বিকৃতি ঘটিয়ে, ঐতিহাসিক সত্য ঘটনাবলী আড়াল করে ইতিহাস নিয়ে মিথ্যাচার চালিয়েছে। ৭৫ পরবর্তী সামরিক শাসনকালে জিয়াউর রহমান যে ভাবে ইতিহাসকে আড়াল করেছেন ঠিক তেমনিভাবে বিএনপি-জামাত জোট সরকার বঙ্গবন্ধু ও তাঁর কীর্তিকে দীর্ঘদিন অন্ধকারে রেখেছেন। পাঠ্যপুস্তকসহ বিভিন্ন স্থান হতে সুকৌশলে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার অবদানের কথা বাদ দেয়া হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত করা হয় কোমলমতি শিশুদের। এছাড়া ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ঘটনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের এবং অপারেশন ক্লিনহার্টে অংশগ্রহণকারীদের  ইনডিমেনটি দেয় বিএনপি সরকার। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এর মধ্যে একটি ইনডিমেনিটি বাতিল করে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে।

(ছ) নির্বাচন নিয়ে মিথ্যাচার: আপনারা জানেন বিএনপি-জামাত জোট গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ করে। পরাজিত হয়ে তারা দিশেহারা হয়ে পড়ে এবং নির্বাচনে কারচুপি হয়েছে মর্মে অপপ্রচার চালায়। অথচ সারা বিশ্ব, দেশী-বিদেশী মিডিয়া, পর্যবেক্ষক প্রতিষ্ঠানসমূহ এ নির্বাচনকে স্মরণকালের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন বলে অভিহিত করে। নির্বাচন পরবর্তী দিন থেকে তারা যে অপপ্রচার চালিয়ে আসছিল তা আজও অব্যাহত রয়েছে। 

(জ) সংসদে বসা নিয়ে মিথ্যাচার: সংসদে বসা নিয়ে বিরোধীদল শুরু থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিল।  সংসদের আসন অনুপাতে তাদের সামনের সারিতে যে কয়টি আসন পাওয়ার কথা তার থেকে বেশী দাবী করে আসছিল। অথচ সংসদে তাদের বসতে দেয়া হচ্ছে না মর্মে তারা অপপ্রচার চালিয়েছে।  

(ঝ) সংসদ বর্জন নিয়ে মিথ্যাচার: সংসদে কথা বলতে দেয়া হচ্ছে না-এমন অজুহাতে বিরোধীদল কয়েকবার সংসদ বর্জন করেছে। এছাড়া কথা বলার সুযোগ পাওয়া যাবে না এমন অভিযোগ তুলে সংসদে তারা একাধিকবার যোগদান করেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে সংসদে বিরোধীদলকে তাদের প্রাপ্য সময় অনুযায়ী কথা বলার সুযোগ দেয়া হয়েছে। তাই সংসদে কথা বলার সুযোগ পাওয়া যাবে না এ অজুহাতে সংসদ বর্জন বা সংসদে যোগ না দেয়া চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।

(ঞ) সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার: জামাত-শিবিরের কর্মীরা সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালায়, ঘরবাড়ি  ভাংচুর ও লুটপাট করে এবং মন্দিরে অগ্নিসংযোগ করে। কিন্তু বিরোধী দলীয় নেত্রী এগুলো সরকারের কাজ বলে অপপ্রচার চালিয়ে নিজেদের এবং জামাত-শিবিরের কর্মকান্ডের দায় অপরের উপর চাপাতে চায়। কিন্তু মানুষ আজও ভোলেনি ২০০১ সালের নির্বাচন পরবর্তী বিএনপি-জামাত জোট সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের কথা। তাই সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার করে জণগণকে বিভ্রান্ত করা যাবে না।

গুজব ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টি

(ক) ভিটামিন এ ক্যাপসুল নিয়ে গুজব সৃষ্টি: বিএনপি-জামাত জোট যে প্রতিনিয়ত বিরূপ প্রচারণা চালিয়ে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে চলেছে তার সর্বশেষ সংস্করণ হচ্ছে, ভিটামিন এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানো। এই কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার উদ্দেশ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে কল্পকাহিনী ছড়িয়েছে। জানা গেছে বিভিন্ন মসজিদ থেকে শিশুদের ভিটামিন এ না খাওয়াতে মাইকিং করে  বলা হয়েছে-এই ক্যাপসুল খেলে মুসলমানদের আয়ু কমবে, হিন্দুদের আয়ু বাড়বে। সামাজিক নেটওয়ার্ক ফেসবুক, ব্লগ ও মোবাইল ফোনের মাধ্যমেও এ  গুজব ছড়ানো হয়েছে। বস্তুত জনমনে আতঙ্ক সৃষ্টিই হচ্ছে এইসব গুজবের লক্ষ্য। গুজব ছড়িয়ে একটি জনকল্যাণমূলক কাজকে বিঘিœত করা অপরাধের পর্যায়ে পড়ে। যে চক্রটি গুজব রটনায় সক্রিয় ছিলো তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার বদ্ধ পরিকর।   

(খ) চাঁদে সাঈদীর ছবি দেখা নিয়ে গুজব ছড়ানো:   আপনারা দেখেছেন, ইতোপূর্বেও এই স্বার্থাণে¦ষী মহলটি  চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে- একথা প্রচার করে দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিশেষ করে সহজ-সরল পশ্চাদপদ জনগণের অনুভূতিকে পুঁজি করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো। এতে দেশের জান-মালের অপূরণীয় ক্ষতি সাধিত হয়। যে কোন এক সাধারণ আলেমও জানেন চাঁদে সাঈদীর ছবি দেখা সম্ভব নয়। কিন্তু এই বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। জামাত-শিবির মূলত: সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে নিয়ে ব্যবসা করছে। পাকিস্তান সামরিক জান্তার স্টাইলে ধর্মকে ব্যবহার করছে। আর এ কাজে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। অর্থের বিনিময়ে ধর্মীয় লেবাসধারী কোনো কোনো ব্যক্তিকে পক্ষে টেনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে।  অর্থের বিনিমেয়ে যখন কোনো আলেম এ ধরণের বিভ্রান্তিকর অপপ্রচার করেন, লিফলেট ছড়ান, রাসুলকে বারবার অবমাননা করেন তখন আমাদের  প্রিয় ইসলাম ধর্ম গভীর ঝুঁকির মধ্যে নিপতিত হয়। মনে রাখতে হবে মিথ্যাচারের মাধ্যমে মোনাফেকরা সর্বদাই ইসলামকে এমন ঝুঁকির মধ্যে ফেলার চেষ্টা চালিয়েছে এবং এখনও চালাচ্ছে।

তথ্য সন্ত্রাস : সংবাদ মাধ্যমের অবারিত স্বাধীনতার সুয়োগ নিয়ে এর অপব্যবহার করে বিএনপি এবং জামাত জোট সমর্থিত দু’-একটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিয়িত মিথ্যা, অতিরঞ্জিত, উদ্ভট  ও কাল্পনিক সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে। এ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে প্রকৃত ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

প্রিয় মিডিয়া কর্মীবৃন্দ,

জেএমবি, হিজবুত তাহরির এর মতো জামাত-শিবিরও মৌলবাদী অপশক্তি এবং সব রকম প্রগতি বিরোধী। সন্ত্রাস তাদের হাতিয়ার। বস্তুত তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই অশুভ শক্তি আজ সারা দেশেই তাণ্ডব চালাচ্ছে। পতাকা ছিঁড়ছে, শহীদ মিনার ভাঙছে, কুপিয়ে মানুষ হত্যা করছে। এটি তাদের কাছে নতুন কিছু নয়। একাত্তরেও তারা একই কাজ করেছে। স্বাধীনতার পর কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকলেও সময় ও সুযোগ বুঝে তারা আবার স্বরূপে আত্মপ্রকাশ করেছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বাঙালি সংস্কৃতি। পাকিস্তানি শাসকরা বারবার চেষ্টা করেছিলো বাংলা ভাষা ও সাংস্কৃতিকে আঘাত করতে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ মিনার ভেঙে মসজিদ বানিয়েছিলো যার দ্বারা প্রকৃতই ইসলাম প্রীতি বোঝায় না। একইভাবে আজ যখন ইসলামের নামে জামাত-শিবির হত্যাকাণ্ড চালাচ্ছে তখন তাদের পৈশাচিক চরিত্র প্রকাশ পায়, যার সাথে শান্তি ও মানবতার ধর্ম ইসলামের কোনো সম্পর্ক নেই। বস্তুত যুদ্ধপরাধীদের ফাঁসির রজ্জু থেকে বাঁচানোর জন্য তারা সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার কৌশলের আশ্রয় নিচ্ছে। ধর্মীয় অনুভূূতি, কুসংস্কার, জনগণের পশ্চাদপদতা ও অজ্ঞানতাকে পুঁজি করে তারা সব রকম মিথ্যাচার করে চলেছে। আর গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে জামাত-শিবিরের এসকল অগণতান্ত্রিক কর্মকান্ডে সহযোগিতা করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি। 

প্রিয় মিডিয়া কর্মীবৃন্দ,

আমরা দ্ব্যর্থহীন ভাষায় বিএনপি ও জামাত-শিবিরকে বলতে চাই আপনারা সকল প্রকার অপপ্রচার, গুজব ও তথ্য সন্ত্রাস বন্ধ করুন। এসব করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনক্রমেই ব্যাহত করবেন না। তা না হলে দেশবাসী আপনাদের এ সমস্ত অগণতান্ত্রিক কর্মকান্ডের সমুচিত জবাব দেবে।