২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

সাভারে একটি নির্মাণাধীন ঢেউটিন কারখানায় কাটার মেশিন বিস্ফোরণে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া এলাকার ‘জালালাবাদ ঢেউটিন লিমিটেড’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, দিনাজপুরের মহাদেবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (২৮) এবং ঠাকুরগাঁও সদরের সুশা পাগলার ছেলে কমল সরকার (২২)।

বিস্ফোরণে আহত আরেক শ্রমিক সূর্য্য দেবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানাটির নির্মাণ শ্রমিকেরা রড কাটার কাজ করছিল। এ সময় বিকট শব্দে কাটার মেশিনটির মটর বিস্ফোরিত হয়। 

এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।  

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান বলেন, “এটি দুর্ঘটনা।”

কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।