২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ২

শেরপুরের মাধবপুর মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

সরস্বতী প্রতিমা ভাংচুরের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক শনিবার রাতে একটি মামলা করেন।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- শহরের গৃদারায়নপুর এলাকার শরিতুল্লাহর ছেলে কাজী হযরত আলী(৬০) ও মাধবপুর এলাকার মুসলেউদ্দিনের ছেলে আইয়ুবুজ্জামান(৪২)।

মাধবপুর মন্দিরের সভাপতি দিলিপ কুমার পাল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ৭৭ বছরের প্রাচীন এ মন্দিরে হিন্দু সম্প্রদায় পূজা অর্চনা করে আসছে।

শুক্রবার রাতে মন্দিরের সরস্বতী প্রতিমা ভাংচুর হয়।