ভালুকায় ট্রাকের ধাক্কায় নিহত ২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রোববার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন তাইজুল ইসলাম বিপ্লব (১৬) ও ছাইদুল ইসলাম (৩২)।
ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, ভালুকাগামী মোটরসাইকেলটি সীডস্টোর এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে নিহত হন তাইজুল এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান ছাইদুল।
তাইজুল ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামের আবদুল কাদিরের এবং ছাইদুল একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
