জুবায়ের গ্রেপ্তার: সিলেটে বুধবার হরতাল
সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে মুক্তি দেয়া না হলে বুধবার সিলেট বিভাগে হরতাল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, “এহসানুল মাহবুব জুবায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে বুধবার সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করা হবে।”
১৮ দলীয় জোট নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোম ও মঙ্গলবার সারা দেশে হরতালের ঘোষণা রয়েছে বিএনপি-জামায়াত জোটের।
শনিবার রাত ৩টার দিকে উত্তরার হোটেল গার্ডেন রেসিডেন্স থেকে জামায়াত নেতা আমির এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সিলেট কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
