সিলেট জামায়াতের আমির ঢাকায় গ্রেপ্তার
সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এই জামায়াত নেতাকে উত্তরায় র্যাব-১ কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
সিলেট কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
