২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে উপাচার্যসহ শীর্ষ ৩ পদ খালি, সংবাদ সম্মেলন

উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে  সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানায়।

গত ২৫ ফেব্রুয়ারি উপচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এ তিন পদ শূন্য রয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মু. আজাহার আলী ও সাধারণ সম্পাদক ড সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ষাট বছরের ইতিহাসে এই প্রথম  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ্যের পদ পূরণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করতে হল।

শিক্ষকরা জানান, প্রশাসনের শীর্ষ তিনপদ শূন্য থাকায় সেমিনার-সিম্পোজিয়ামে যোগদান, উচ্চ-শিক্ষা ও গবেষণাসহ চিকিৎসার্থে বিদেশ যাওয়ার অনুমতি, পরীক্ষা সংক্রান্ত কাজে প্রশাসনিক অনুমোদন ও সনদপত্র উত্তোলনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্থবিরতা তৈরি হয়েছে।

সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিগত প্রশাসন মেয়াদ শেষ হওয়ার বিষয়ে যথাসময়ে সরকারকে অবহিত করেনি। ফলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ও এ ব্যাপারে উদাসীন রয়েছে।

২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি অধ্যাপক ড. আব্দুস সোবহানকে উপাচার্য, অধ্যাপক নুরুল্লাহকে উপ-উপাচার্য এবং অধ্যাপক আব্দুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়। নিয়মানুসারে গত ২৫ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হয়। এর পর থেকে শূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের এ তিনটি পদ।