২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটি প্রশাসকের প্রথম কার্যদিবস

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মো. শাহ কামাল প্রথম অফিস করেছেন বুধবার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

গত ২৬ ফেব্রুয়ারি নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব।

মো. শাহ কামাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও প্রশাসক ছিলেন।

বিকালে পুরানা গাজীপুর পৌরভবনে প্রথম কার্যদিবসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান প্রমুখ।

গত ৭ জানুয়ারি প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রস্তাব অনুমোদন পায়।