২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিশহরে আগুনে পুড়েছে বসতঘর, দোকান

চট্টগ্রামের হালিশহরে আগুনে চারটি বসতঘর ও চারটি দোকান পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে দক্ষিণ কাট্টলী এলাকার সাগরপাড়ে জেলেপল্লীতে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেপাড়ার কামাল সওদাগরের মালিকানাধীন একটি বসতঘরের চুলা থেকে আগুন লাগে। এতে ফাতেমা বেগম (৩৫) নামে এক মহিলা সামান্য আহত হয়েছেন।

পরে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জসিম।

আগুনে চারটি বসতঘর ও চারটি মুদির দোকানের আনুমানিক বার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ওই কর্মকর্তা।