বাঘায় ধারালো অস্ত্রসহ জামায়াতকর্মী আটক
রাজশাহীর বাঘা উপজেলায় মঙ্গলবার ধারালো অস্ত্রসহ এক জামায়াতকর্মীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
আটক জাহাঙ্গীর আলম বারখাদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী এবং জামায়াতকর্মী বলে পুলিশ জানিয়েছে।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, দুপুরে জাহাঙ্গীর আলমের ওষুধের দোকান থেকে স্থানীয় লোকজন চটে মোড়া একটি ছোরা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করে।
এ সময় লোকজন জাহাঙ্গীরকে আটক করে মারধর দিয়ে পুলিশে খবর দেয়।
