২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের গণজাগরণবিরোধী প্রচারপত্র জব্দ

চট্টগ্রামে একটি ছাপাখানা থেকে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে উঠা শাহবাগের গণজাগরণ মঞ্চবিরোধী প্রচারপত্র জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম, /

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এই প্রচারপত্র ইসলামী ছাত্র শিবিরের নামে ছাপা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

রোববার দুপুরে নগরীর মোমিন রোড এলাকার মোহছেন আউলিয়া নামের প্রেস থেকে ওগুলো জব্দ করা হয় বলে কোতোয়ালি থানার এসআই নেজাম উদ্দিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদম মোবারক স্কুল এলাকায় মোহছেন আউলিয়া প্রেসটিতে অভিযান চালিয়ে লিফলেটগুলো জব্দ করা হয়।

এসআই নেজাম বলেন, “লিফলেটগুলোতে সরকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চবিরোধী কথা রয়েছে।”

ওই প্রেস থেকে একটি ছাপানোর প্লেট এবং ছাপানো ২৩০টি প্রচারপত্র জব্দ করা হয় বলে জানান এসআই।