ঢাকায় আইওএম মহাপরিচালক
আভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম মহাপরিচালক উলিয়াম লেইসি সুইং তিনদিনের সফরে রোববার ঢাকায় এসেছেন।
আগামী মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে ৬০টির বেশি দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।
আইওএম মহাপিরচালক তার সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীগের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
রোববার আইওএম এর ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশে সুইংয়ের এটি দ্বিতীয় সফর। এর আগে একটি সম্মেলনে যোগ দিতে ২০১১ সালে ঢাকায় এসেছিলেন তিনি।
