২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বস্তিতে আগুন

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি বস্তির অর্ধশতাধিক কাঁচা ঘর।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 08:54 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার সকাল পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়া তুলাতুলী বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা যিশু বিশ্বাস।

নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ফায়র স্টেশনের আটটি ও বাংলাদেশ নৌ-বাহিনীর একটিসহ মোট নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে প্রায় ৬০টি বসত ঘর পুড়ে গেছে। প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ গেইটের অদূরে এ বস্তির পাশেই বাংলাদেশ নৌ-বাহিনীর জাদুঘর।