ঝিনাইদহে চার জামায়াত নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে চার জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির আবুল কাশেম ও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, কাশেমকে শুক্রবার সকালে ও বাকীদের কোটচাঁদপুর উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
