২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার গভীর রাতে তারাবো পৌরসভার উত্তরপাড়া প্রিন্স ভিলায় এই ঘটনা ঘটে।

সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান সাংবাদিকদের জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তরপাড়া প্রিন্স ভিলায়  চোর সন্দেহে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়া হয়।

এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

ওসি মাঈনুর রহমান আরো জানান, গভীর রাতে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটলেও সকালে পুলিশকে খবর দেয়া হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যারা গণপিটুনি দিয়েছেন তাদের নাম মামলায় অর্ন্তভুক্ত  করা হবে বলেও জানান তিনি।