২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির সাবেক উপ-উপাচার্যকে লক্ষ্য করে গুলি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 09:54 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার সামনে এ হামলা হয় বলে অধ্যাপক কামাল উদ্দিন জানান।

কামাল উদ্দিনের অভিযোগ, বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য তিনি পৌরসভার সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিস্তল বের করে তাক দিকে দুইটি গুলি করে পালিয়ে যায়।

হামলাকারীদের চিনতে পারেননি তিনি। তাবে কর্মস্থলের কোনো বিরোধ বা রাজনৈতিক কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও এসপি জানান।