২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  

দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জামায়াত-শিবিরের হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সোমবার বিকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে হিন্দু-মুসলিমসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে সারা দেশে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে আগুন দেয় বলেও জানায় পুলিশ।

মানববন্ধনে মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ী, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাসহ শত শত মানুষ সংহতি জানায়।