ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের স্লিপারে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের মৌড়াইল কলেজ রেলগেটের সামনে রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানায়।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে শহরের টিএ রোডের বিভিন্ন স্থানে কয়েক দফায় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় অন্তত পাঁচজন পথচারী আহত হয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।
সন্ধ্যার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর জনশূন্য হয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, বেশকিছু অবিস্ফোরিত ককটেল উদ্বার করা হয়েছে।ঘটনার পর পরই পুলিশের তিনটি টিম মাঠে নেমেছে।দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রেললাইনের স্লিপারে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত সেব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
