২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় রেললাইনে আগুন, জনতার ধাওয়া

হরতালের রাতে নেত্রকোনা সদর উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এতে রেল চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 05:08 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

Image
নেত্রকোনা রেলস্টেশন

নেত্রকোনা রেলস্টেশন

নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, জামায়াত-শিবির কর্মীরা রোববার রাত ১২টার দিকে উপজেলার চল্লিশা রেলস্টেশনের প্রায় ৫০ গজ পশ্চিমে রেলপথের স্লিপারে আগুন দেয়।

এ সময় স্থানীয় জনতা ও পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবির কর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

নেত্রকোনা রেলস্টেশনের মাস্টার মো. রফি উদ্দিন বলেন, স্লিপারে পিচ ঢেলে আগুন দেয়ার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ তা নিভিয়ে ফেলে। এতে পাঁচটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।

লাইন মেরামত শেষে রাত পৌনে ২টার দিকে আবার রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।   

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের রায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পর রবি-সোম দুই দিন হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

ওই দিন থেকেই চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটে এবং রাজশাহীতে একটি ট্রেনের তিনটি বগি পুড়িয়ে দেয় হয়।   

এসব ঘটনার পেছনে জামায়াত ও শিবির কর্মীরা রয়েছে বলে পুলিশের ধারণা।              

পুরনো খবর:

হামলার ‘লক্ষ্য’ যোগাযোগ ব্যবস্থা