২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের সমাবর্তন স্থগিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন স্থগিত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার এই সমাবর্তন হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তজা জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট সভায় সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত হয়।

সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

পরিবর্তিত তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী অ্যালাইমনাই  অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলনও স্থগিত হয়েছে।