২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকে আগুন হরতাল সমর্থকদের

চট্টগ্রামে ইপিজেড এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এদিন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এই জামায়াত নেতার বিরুদ্ধে রায় হবে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন ব্যারিস্টার কলেজের সামনে গার্মেন্টস এর পরিত্যক্ত কাপড় (জুট) বহনকারী ট্রাকটিতে আগুন দেয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করেই একদল শিবিরকর্মী ট্রাকটিতে আগুন দেয়। আগুনে ট্রাকের ভেতরে থাকা জুট কাপড়ের কয়েকটি বস্তা পুড়ে গেছে।

এদিকে নগরীর কয়েকটি স্থানে শিবিরকর্মীরা রাতে ঝটিকা মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।

পুরনো খবর:

‘মুক্তিযোদ্ধার’ বাসে হরতাল সমর্থকদের হামলা