নোয়াখালীতে আসামি সাড়ে ৯শ’ বিএনপিকর্মী
নোয়াখালীতে পুলিশের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৯৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার জেলা শহরের পৌর বাজার এলাকায় এ সংঘর্ষের পর রাতেই মামলাটি দায়ের করেন সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাতে মামলাটি করা হয়।
মামলায় ৬৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৯০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
শনিবার বিকাল ৫টার দিকে জেলা শহরের পৌর বাজারের সামনে থেকে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপিকর্মীরা যানবাহন ভাংচুর ও দুটি বাসে অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
