২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ গণজাগরণ মঞ্চ

রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামে শুরু হয়েছে ভ্রাম্যমাণ গণজাগরণ মঞ্চ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

জেলা শিল্পকলা একাডেমী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ সংগীত ও রাজাকার বিরোধী এই প্রচারণা চালাচ্ছেন তরুণ-তরুণীরা।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ট্রাকে করে গণসংগীত গেয়ে দলটি যাত্রা শুরু করে।

পর্যায়ক্রমে কুড়িগ্রামের ৯টি উপজেলার শতাধীক স্থানে সমাবেশ করবেন বলে জানান তারা।

আনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. জাফর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সাংস্কৃতিক সংগঠক আলতাফ হোসেন মিলন, সফিকুল ইসলাম সফিসহ প্রমুখ।