২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক চাপায় নিহত ২

সিলেটের গোয়াইনঘাটে ট্রাক চাপায় দুই আটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের ছালির ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের গোলাম রব্বানীর ছেলে আতাউর রহমান (২৮) ও গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের ইসমাইল আলীর ছেলে রফিক আহমদ (২২)।

গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তামাবিল থেকে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিকে আসা সিএনজি আটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।