বরিশালে নদীতে কলেজছাত্রের ভাসমান লাশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পোড়ারধন নদী থেকে এক কলেজছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলো এনায়েত। এলাকাবাসী নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এনায়েতের কণ্ঠনালীতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
পুলিশের ধারণা, এনায়েতকে হত্যার পর নদীতে ফেলা হয়েছে।
কবাই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এইচএসসি পরীক্ষার্থী এনায়েত ইউপির মাছুয়াখালী গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশুনা করতো।
