২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাদুর শাহ পার্কে গণজাগরণ মঞ্চ

বাহাদুর শাহ পার্কে গণজাগরণ মঞ্চ তৈরি করে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন পুরান ঢাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

পুরান ঢাকার সুশীল সমাজ ব্যানারে পার্কে মঞ্চ তৈরি করে সোমবার সকাল থেকে স্লোগান, সমাবেশ, গান, কবিতা আবৃত্তি চলছে। একে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম চত্বর’ বলছেন তারা।  

এই আয়োজনের আহ্বায়ক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলন শুরু হয়। এরপর সারাদেশেই তা ছড়িয়ে পড়ে।