২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে বিএনপির কর্মসূচিতে ‘নড়চড়’

শরিক দল জামায়াতে ইসলামীর হরতালে প্রকাশ্য সমর্থন না দিলেও নিজেদের পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে গেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানায় দলটি।

দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সোমবার সারাদেশে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি দেয়ার কর্মসূচি ছিল তাদের।

কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ একই দিন সারাদেশে জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে।

এরই মধ্যে এই হরতাল প্রত্যাখান করে সারাদেশে দোকানপাট খোলা রাখা এবং যানবাহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের দুটি সংগঠন। গণজাগরণ মঞ্চ থেকেও হরতাল প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।

Image
BNP's Rizvi sent to jail

BNP's Rizvi sent to jail

 

সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণের’ কথা উল্লেখ করে বিএনপি জানিয়েছে, ‘১৮ ফেব্রুয়ারি সোমবার প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচির পরিবর্তে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায়ের পর দিন জামায়াতে ইসলামীর হরতাল দিলে সেদিনের কর্মসূচিও স্থগিত করেছিল বিএনপি।