সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে রোববার একটি ট্রাক থেকে ৬৭১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের মুক্তাগাছার ঈশ্বরগ্রামের আব্দুল মালেকের ছেলে ছাইদুল ইসলাম (৩২) এবং একই জেলার মাইজবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে মো. বাবলু মিয়া (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মদ বলেন, গোপন সংবাদ পেয়ে দিনাজপুর থেকে ময়মনসিংগামী ধানের ভুষি বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
