সংহতি জানাতে বাংলাদেশে ভারতের ১৫ ফুটবলার
শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনে যোগ দিতে ভারতের ১৫ সদস্যের একটি ফুটবল দল বাংলাদেশে এসেছে।
‘বাংলা কখনো হয় না ভাগ। বাংলা ভাষায় আমরা এক’- এই স্লোগান নিয়ে শনিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাইকেলে চড়ে এই দলটি বাংলাদেশে ঢোকে।
কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট কাস্টম ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষে মিহির দাস ও ভুদেব ব্যানার্জির নেতৃত্বে দলটি সন্ধায় যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ভুদেব ব্যানাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বাংলার ভাষা এক। মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৯৫২ সালে বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। আজ বিশ্বে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
“ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা ফুটবল লাউ এয়ার অ্যাসোসিয়েশন পক্ষে আমরা ১৫ সদস্যের একটি দল ঢাকা ফুটবল স্টেডিয়াম ও ভাষা দিবসের উদ্দেশ্যে এসেছি।”
এছাড়া ঢাকার প্রজন্ম চত্বরে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করবেন বলেও তিনি জানান।
