২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীবের লাশ বারডেমে

ব্লগার আহমেদ রাজীব হায়দারের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

তার মেঝ মামা খুররম হায়দার জানান, পল্লবীর পলাশনগরের মাগরিব নামাজের পর তার দ্বিতীয় জানাজা হয়।

রাত ৯টার দিকে বারডেমের হিমঘরে লাশ রাখা হয়।

তিনি বলেন, রোববার সকালে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। জোহর নামাজের পর কাপাসিয়া পাইলট স্কুল মাঠের তার শেষ জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

শনিবার বিকালে ময়নাতদন্ত শেষে ব্লগার বাজীবের লাশ শাহবাগের প্রজন্ম চত্বরে নেয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

হত্যার ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন বাদি হয়ে শনিবারে ভোরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পল্লবী থানায় একটি মামলা করেছেন।

পেশায় স্থপতি রাজীব ও তার ভাই পলাশনগরের বাসায় থাকতেন। তার বাবা ও মা থাকেন গাজীপুরের কাপাসিয়ায়।