প্রধানমন্ত্রীর কার্যালয়ে আব্দুল আজিজের চুক্তির মেয়াদ বেড়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আব্দুল আজিজের চুক্তি আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে অবসরপ্রাপ্ত এই যুগ্ম সচিবেরর চুক্তির মেয়াদ চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অথবা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাড়োনো হয়।
পৃথক আদেশে তিন জন উপসচিব, এক সিনিয়র সহকারী সচিব, একজন সহকারী সচিবের দপ্তর বদল হয়েছে।
এছাড়া দুজন সিনিয়র সহকারী কমিশনারকে ইউএনও হিসাবে নিয়োগের জন্য তাদের চাকরি চট্টগ্রাম বিভাগীয় কমিশন কার্যালয়ে ন্যস্ত হয়েছে।
