২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সার জব্দ, আটক ১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাচার হচ্ছে সন্দেহে ৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 11:10 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার পাইকুড়া বাজারে গ্রেপ্তার সুজন মিয়া (২৪) আমতলা গ্রামের আব্দুল আমিনের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক।    

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পাইকুড়া বাজারে একটি ট্রলিতে থাকা  এই সার জব্দ করা হয়। সারসহ ট্রলি ও চালককে থানায় আনা হয়।

তিনি বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলা করার জন্য বিষয়টি সার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।

রোয়াইলবাড়ি বাজারের বিসিআইসির ডিলারের কাছ  থেকে সার বোঝাই ট্রলিটি পাচারের উদ্দেশে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেয়া হচ্ছিল বলেও জানান ওসি।

সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।