টাঙ্গাইলে জামিন নাকচ পিন্টুর
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর জামিন আবেদন আবারো নাকচ করেছে টাঙ্গাইলের একটি আদালত।
হামলা, ভাঙচুর ও চুরির মামলায় সোমবার এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোখলেসুর রহমান।
গত বছরের ১৩ অক্টোবর ভূঞাপুর থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে লেবু। ২০০১ সালের ১ অক্টোবর নিজ বাসায় দেশীয় অস্ত্রসহ ১৫-২০ জনের হামলার অভিযোগ করা হয় মামলায়।
এ মামলায় এর আগেও একই আদালতে সাবেক এই প্রতিমন্ত্রীর জামিন নাকচ হয়।
পিন্টু ২১ অগাস্ট গ্রেনেট হামলা মামলার অন্যতম আসামি।
