২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রতিমা ভাংচুর

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে দুস্কৃতকারীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

শনিবার গভীর রাতে উত্তর সিহিপাশা গ্রামের পাল পাড়ায় ৩০টি সরস্বতী প্রতিমা ভাংচুর করা হয়। পুলিশ সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করেছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিমাগুলো তৈরি করে রোদে শুকানোর জন্য রাখা হয়েছিল। এ ঘটনায় জয়দেব চন্দ্র পাল বাদী হয়ে সকালে মামলা করেছেন।

ঘটনায় জড়িত সন্দেহে সকালে গৌরনদী উপজেরার দক্ষিণ চাঁদশী গ্রামের তাহের আলী সরদারের ছেলে জয়নাল সরদার ওরফে জাফরকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলেন ওসি।