২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বাস চাপায় যুবক নিহত

ঝালকাঠীতে যাত্রীবাহী বাস চাপায় শনিবার এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

নিহত মেহেদি হাসান সায়েম (২০) জেলা শহরের সিটিপার্ক এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, আহত মিন্টুকে (৩৫) আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্বরোড় দিয়ে মোটরসাইকেলটি শহরে ঢোকার সময় যুবউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে, বলেন ওসি।।