২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ সদরে বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

গ্রেপ্তার পিযূষ কান্তি কর (৪৩) কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে সিপাহী হিসেবে কর্মরত আছেন। পিযূষ গোপালগঞ্জ সদরের মানিকহার গ্রামের মাখন লাল করের ছেলে।

এ ঘটনায় শুক্রবার গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোপালগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, গত রোববার (৩ ফেব্রুয়ারি) এক মাসের  ছুটিতে গ্রামের বাড়ি আসেন পিযূষ। আসার পরই তিনি ইয়াবা বিক্রি শুরু করেন।

গোপন সংবাদ পেয়ে ক্রেতা সেজে তার কাছ থেকে কেনার সময় একশটি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এসআই মোয়াজ্জেম আরো বলেন, ডিবির এসআই সাহাদৎ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।