২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

নিহত মো. সাগর আহম্মেদ (২২) টাঙ্গাইল মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তিনি সদর উপজেলা সদরের মাস্টারপাড়ার বাসিন্দা অধ্যাপক মো. আব্রাহাম আলীর ছেলে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদরের পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, সাগর তার বন্ধু বুলবুল শিকদারকে নিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্র্যাক কর্মকর্তা জাকির হোসেনের মোটর সাইকেলের সঙ্গে সাগরের মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সাগর মারা যান। গুরুতর জখম হন জাকির (৪০) ও বুলবুল (২৩)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।