২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহমুদুল হাসান রাকীব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে তার স্বজনরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বুধবার কিশোরগঞ্জে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাকিবের পরিবারের সদস্যরা এ দাবি জানান। এ সময় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

গত ২৪ ডিসেম্বর রাত ৮ টার দিকে জেলা শহরের উকিল পাড়ায় দুর্বৃত্তের হামলায় নিহত হন মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান রাকীব (২৫)।

এ হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পরও কেউ গ্রেপ্তর না হওয়ায় লিখিত বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নিহতের বাবা মাওলানা মো. আবুল মনসুর।  

হত্যাকান্ডের পরপরই ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন আবুল মনসুর।  

আসামিদের গ্রেফপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়া হয়েছে।