২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার সালমা জয়দেবপুর থানা হেফাজতে

ব্রাহ্মণবাড়িয়ার শিশু সালমাকে জয়দেবপুর থানা পুলিশ হেফাজতে রেখেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার সকালে দুই বান্ধবী শান্তা ও মুক্তার সঙ্গে সালমা (১০) ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরে আসে।

চান্দনা-চৌরাস্তা এলাকায় বান্ধবীদের হারিয়ে সে কান্নাকাটি করার সময় এক মানবাধিকার কর্মী তাকে জয়দেবপুর থানা নিয়ে যান।

সালমা ব্রাহ্মণবাড়িয়ার কালাছড়া গ্রামের প্রয়াত শহিদ মিয়ার মেয়ে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকার আশুলিয়া থানা শাখা সভাপতি মো. গোলাম মোস্তফা আশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হারিয়ে যাওয়া শিশুটিকে বিপদমুক্ত রাখার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

শিশু সালমা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে সকালে দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে বের হয় সে।  তারা দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় গাড়ি থেকে মেয়ে চিপস খায় সে। এরপর পাশের এক দোকানে সালমা পানি খেতে যায়। কিন্তু পানি খেয়ে এসে বান্ধবীদের না পেয়ে সে কান্না শুরু করে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হারিছ বলেন, সালমাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে নিরাপত্তা হেফাজতে পাঠানো হবে।