সিগারেটের আগুনে পুড়ল ২০ একর বন
সিগারেটের আগুন থেকে আগুনে সীতাকুণ্ডের ইকোপার্কের প্রায় ২০ একর সংরক্ষিত বনভূমি পুড়ে গেছে।
সোমবার সকালে ইকোপার্কের ঝর্ণার নিচের অংশ ও বিমান বাহিনীর টাওয়ার এলাকায় পর্যটকদের ফেলে দেওয়া সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপক বাহিনী জানায়।
সীতাকুণ্ড ইকোপার্ক
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ের ওপরে আগুন লাগায় অগ্নিনির্বাপকের গাড়ি পানি দিয়ে আগুন নেভাতে কাজ করতে পারেনি।
“তবে কর্মীরা লাঠি, গাছের ঢাল ও আগাছা পরিষ্কার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।”
তিনি বলেন, ঝর্ণায় গোসল করতে এসে কোনো পর্যটকের ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনে ১৮ থেকে ২০ একর বনভূমির গর্জন, ধারমারা, বরমালাই, গুতগুটিয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ বিনষ্ট হয় বলে জানান নজরুল।
