নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও ৮ জন।
নিহতরা হলেন- উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার আব্দুর রহিমের ছেলে মাটি কাটা শ্রমিক তাইজুদ্দিন (৪৫) ও বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার ফজল আলীর ছেলে টেক্্রটাইল মিল শ্রমিক মোস্তাফা মিয়া।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় যাত্রীবাহী একটি বাস লেগুনাকে চাপা দিলে এটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।
এতে লেগুনার আরোহী তাইজুদ্দিন ও মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ৮ জন। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, নিহতদেও স্বজনরা তাদের জিম্মায় লাশ দুটি নিয়ে গেছে। তারা কোনো অভিযোগ দেয়নি। বাস আটক করা যায়নি।
