২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ইয়াবাসহ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শুক্রবার দুই সঙ্গীসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

এরা হলেন মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মজিবুর রহমান (৩৭), একই উপজেলার মাইলুরা গ্রামের নুরুজ্জামান (৩১) ও দৌলতপুর গ্রামের গৌরাঙ্গ সরকার (৩৫)।

বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ বলেন, বিকাল সোয়া ৩টার দিকে মজিবুর, নুরুজ্জামান ও গৌরাঙ্গ ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন।

গোপন সংবাদ পেয়ে বরহাট্টা থানার মোড়ে তাদের আটকের পর দেহ তল্লাশি করে এক হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।