২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি’র বিবিএ বিভাগীয় প্রধান পরিবর্তন

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের প্রধানের পদ সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক নজরুল ইসলামের অসুস্থতার কারণে পদ দুটিতে সাময়িকভাবে পরিবর্তন আনা হয়েছে। 

তিনি বলেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন তিনি (উপাচার্য) নিজে। এছাড়া বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক তৌফিক মাহমুদ হাসানকে সাময়িকভাবে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

সেমিস্টার ফাইনাল পরীক্ষা বিলম্বে নেয়া, অর্থ আত্মসাৎ, দুনীতি, দুর্ব্যবহার, অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজে বিভাগীয় প্রধানের অনুপস্থিতি, সাংস্কৃতিক কর্মকান্ড পালনে বাধাসহ বিভিন্ন অভিযোগে অধ্যাপক নজরুল ইসলামের অপসারণ দাবিতে ২০ জানুয়ারি থেকে আন্দোলন করছে বিবিএ বিভাগের শিক্ষার্র্থীরা।