২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমারখালীতে অস্ত্র তৈরির কারখানা, অস্ত্র উদ্ধর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সোমবার একটি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। কারখানাটির তিন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

এ সময় ওই কারখানায় তৈরি তিনটি লাইট গান (এলজি) ও দুইট ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ১১টার দিকে পুলিশ উপজেলার চৌরঙ্গী বাজারে অভিযান চালায়।

তিনি বলেন, এ সময় পুলিশ একটি লেদ কারখানা থেকে অস্ত্র ও ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া মসজিদ লেনের সুরুজ আলী (২৩), কুমারখালী উপজেলার ঢেকিপাড়া সাওতা গ্রামের হযরত আলী (২১) ও লাহিনী মধ্যপাড়ার শফিকুল (২৩)।

এ সময় কারখানার মালিক আক্কাস আলী পালিয়ে যান বলে শ্রমিকরা পুলিশকে জানিয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।