চট্টগ্রাম কাঁচাবাজার ও আসবাবপত্রের দোকান পুড়েছে
চট্টগ্রাম পৃথক অগ্নিকাণ্ডে একটি কাঁচা বাজার ও ফার্নিচারের মার্কেট আগুনে পুড়েছে।
সোমবার সকালে বন্দর থানার পোর্ট মার্কেট ও বিকালে হাটহাজারী থানার আমান বাজারে এ আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পুরাতন পোর্ট মার্কেটের কাঁচা বাজারে আগুন লাগে। বন্দর থানার ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ১১ জন মালিকের ফল, টেইলার্স ও মুদির দোকানসহ ৩২ দোকানের প্রায় ১১ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে তিনি জানান।
বিকালে আমান বাজারের মাহবুবুল হকের গরীবে নেওয়াজ ফার্নিচার মার্টে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ।
বায়জিদ ও হাটহাজারী ফায়ার সাভির্সের দুটি গাড়ির সোয়া ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে আনুমানিক দুই লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে প্রহ্লাদ জানান।
