২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে আটক রোহিঙ্গfসহ ৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক রোহিঙ্গাসহ নয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার সকাল ১০টার দিকে তাদেরকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. কায়েস (২১), মনির হোসেন সর্দার (৩৪), আবুল হোসেন (২৭), মো. মাসুম (৩২), আবদুস সালাম (২৫), করিব হোসেন (৩০), জয়নাল আবেদীন (২৯), আবদুল আজিজ (২৭) ও মো. নেছার (২৩)।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এমএইচ বিমানে করে মালয়শিয়ার যাওয়ার জন্য জাল ভিসা ও জাল পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা কায়েস বিমানবন্দর এলাকায় এলে তাকে আটক করা হয়।

প্রায় একই সময় জাল ভিসা ও জাল জনশক্তির (বিএমইটি) কাগজ নিয়ে সৌদি আরব যাওয়ার সময় বাকি আটজনকে আটক করা হয় বলে জানান তিনি।