নারায়ণগঞ্জে ব্লাড ব্যাংকের জরিমানা
নারায়ণগঞ্জের মেয়াদ উত্তীর্ণ এইচবি ভাইরাসযুক্ত রক্ত রাখার দায়ে একটি ব্লাড ব্যাংককে জরিমানা করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে শহরের ‘বাংলাদেশ ব্লাড বাংক-৩ এ অভিযান চালায় সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের স্থায়ী কমিটি।
সিটি করপোরেশনের স্বাস্থ্য প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নী সাংবাদিকদের বলেন, ওই ব্লাড ব্যাংক থেকে হেপাটাইটিস- বি ভাইরাসযুক্ত চার ব্যাগ রক্ত জব্দ করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটিতে কোনো ডাক্তার ছিলেন না। নার্সরা রক্ত ট্রান্সফারের কাজ করছিলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের স্থায়ী কমিটির আহবায়ক প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নীর নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, সিটি করপোরেশনের ডা. হাসিব মাহমুদ ও সেনেটারি পরিদর্শক শাহাদাত হোসেন।
